সাঁথিয়ায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৭
পাবনার সাঁথিয়ার নাড়িয়াগদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মিম আক্তারকে (১১) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। সে নাড়িয়াগদাই গ্রামের রতনের মেয়ে।
 
মিম জানায়, বুধবার সকাল ১০টার স্কুলে আসলে কালো মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায় অজ্ঞাতরা। পথ্যিমধ্যে ধুলাউড়ি নামক স্থানে মাইক্রোবাসটি থামালে মিম কৌশলে পালিয়ে যায়। বিষয়টি এলাকায় জানা-জানি হলে সাঁথিয়া থানা পুলিশ মিমকে থানায় নিয়ে আসে। 
 
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাটি তদন্ত পূর্বক বিস্তারিত জানানো হবে। 
 
ইত্তেফাক/কেকে