পঞ্চগড় জেলার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট ঘটবর এলাকায় এ ঘটনা ঘটে।
রফিকুল ইসলাম ওই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, রফিকুল বাড়ির পাশের একটি পুকুরে মাছ চাষ করতো। বুধবার দুপুরে ওই পুকুরে বৈদ্যুতিক বাল্ব লাগাতে তারের সংযোগ দিতে যান তিনি। এ সময় বিদ্যুতায়িত হয়ে অজ্ঞান হয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. ফারহানা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ
