মোহন মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২২:১০

উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ইউসুফ আলী চৌধুরীর (মোহন মিয়া) ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) স্মৃতি কমিটির উদ্যোগে আজ সোমবার রূহের মাগফিরাত কামনায় তার ফরিদপুরস্থ ময়েজ মঞ্জিলে বিকাল ৩টায় কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া কানাইপুর জামে মসজিদ, কানাইপুর জামেয়া আশরাফিয়া মাদ্রাসা, ফরিদপুর মুসলিম মিশন এতিমখানায় কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।