জনএফকেনেডি বিমানবন্দরে শেখ ফজলে ফাহিমকে অভ্যর্থনা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৬
নিউইয়র্কের জনএফকেনেডি বিমানবন্দরে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিমকে অভ্যর্থনা দিয়েছে যুক্তরাষ্ট্র যুবলীগ। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুবলীগ নেতারা। 
 
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে যান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা ও স্বাগত জানান খায়রুল হুদা চপলের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতারা। 
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল আহমেদ, সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা জামাল হোসেন সেবুল মিয়া, মাহমুদুর রহমান, ইফজাল চৌধুরী, জাবেদ সিরাজ, জামাল, মিয়া, কামরুল হাসান, জাহিদ হাসান, সিদ্দিকী মামুন হুসাইন প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি