মাদারীপুরে জয়বাংলা উৎসব ৩ অক্টোবর

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৪
বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩ অক্টোবর মাদারীপুর জেলা সদরে পালিত হবে ‘জয়বাংলা’ উৎসব। 
 
স্থানীয় সরকারি নাজিমউদ্দিন কলেজ মাঠে উৎসবের উদ্বোধন করবেন সাংস্কৃতিকমন্ত্রী আসাদুজ্জামান নূর। দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। 
 
‘জয়বাংলা’ উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব সাকিলুর রহমান সোহাগ তালুকদার জানান, উৎসবে ভারতসহ বাংলাদেশের অনেক বরণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। উৎসব উপলক্ষে জয়বাংলা ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় শকুনী লেকপাড়ে জয়বাংলা স্মৃতি স্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে।
 
 
ইত্তেফাক/ইউবি