টাঙ্গাইলের নাগরপুরে ৩৫ পিছ ইয়াবাসহ মাইনুল ইসলাম মামুন (২৪) নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী বারিন্দা বাজার সংলগ্ন পুখুরিয়া সন্দিতারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা সজিব মিয়া (২২) নামের এক যুবককেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পুলিশ সদস্য মাইনুল ইসলাম মামুন চরবিলসা গ্রামের আব্দুল মজিদের ছেলে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বুধবার দিবাগত রাতে নাগরপুর থানার সন্দিতারা রাস্তার পাশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নাগরপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে ৫ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার সকালে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।’
ইত্তেফাক/বিএএফ
