ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি লিটনের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৬
এশিয়া কাপের ফাইনালে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিজের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম শতক করলেন লিটন দাস। ৯০ বলে ১০১ রান করেন তিনি। কেদার যাদবকে লং অনে ঠেলে দিয়ে শতরান পূর্ণ করেন। তার ১০০ রানের ইনিংসটি ৮৭ বলে ১১টি চার ও দুটি ছক্কায় সাজানো।
 
এ্রর আগে রবিন্দ্র জাদেজাকে স্কয়ার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে ৩৩ বলে ফিফটি তুলে নেন লিটন। ৬ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন তিনি।
 
বাংলাদেশের হয়ে ১৮তম ওয়ানডে ম্যাচ খেলছেন লিটন। আগের ১৭ ম্যাচে ১৪.০৬ গড়ে তার সংগ্রহ ২২৫ রান। 
 
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৫টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়।
 
ইত্তেফাক/জেডএইচ