শোক সংবাদ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২২:১১

মো. শামীম আক্তার

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. শামীম আক্তার (৫০) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। গত শুক্রবার চান মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে উত্তর কৌরিখাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মো. শহিদুল্লাহ

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার অবসরপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক, স্বরূপকাঠি পৌর শহরের জগন্নাথকাঠি এলাকার  মো. শহিদুল্লাহ (৮৭) গত বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম গভীর শোক প্রকাশ করেন।