ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, আলেম ওলামা সমাজের প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তরিক ছিলেন। জননেত্রী শেখ হাসিনাও সবসময় আলেম-ওলামাদের প্রতি আন্তরিক।
শনিবার ঈশ্বরদী আমবাগানে জামি’আ ছিদ্দীকিয়া প্রাঙ্গনে কওমি শিক্ষা কারিকুলামে সর্বোচ্চ স্তরে দাওয়ায়ে হাদীসকে সরকারিভাবে মাস্টার্সের সমমান প্রদান করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, অধ্যক্ষ আল্লামা সামছুদ্দিন বুখারী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ইউসুফ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মোস্তফা, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, মুফতি আ. লতিফ, মুফতি মুজাহিদুল ইসলাম, মুফতি আ. মুমিন ও মাওলানা আ. হাই নাটোরী।
ইত্তেফাক/ইউবি
