নকলায় বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৩
শেরপুরের নকলায় একটি পরিত্যক্ত ডোবা থেকে আনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দুপুরে পৌরসভার বাদাগৈড় এলাকার ডোবায় লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত আনোয়ারা বেগম নকলা পৌরসভার মাওরা এলাকার মৃত. জমির উদ্দিনের স্ত্রী।
 
জানা গেছে, শনিবার দুপুরে পৌরসভার বাদাগৈড় এলাকার ডোবায় লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে ওই বৃদ্ধার ছেলে শাহীন মায়ের লাশ শনাক্ত করে।
 
নিহত আনোয়ারা বেগমের ছেলে শাহীন জানান, তার মা মানসিক রোগী হিসেবে মাঝে মধ্যেই এদিক সেদিক চলে যেত। গত ১২দিন আগে চলে যাওয়ার পর আর তাকে খোঁজে পাওয়া যায়নি।
 
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে নকলা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ