ফ্রান্সে এখন প্রায়ই চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সম্প্রতি প্যারিসের ব্যবসায়ী এস এ সুমন তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে স্থানীয় আফগানিদের দ্বারা হামলা শিকার হন। রাত বারোটায় বাংলাদেশী অধ্যুষিত এলাকায় তাকে কয়েকজন দুষ্কৃতিকারী ছুরিকাঘাত করে। তিনি এখন চিকিৎসাধীন।
সুমনের স্ত্রী ফাতেমা খান ইত্তেফাককে জানান, তার স্বামীর সুস্থ হতে আরো দুই মাস সময় লাগবে বলে ডাক্তার জানিয়েছেন। বছর খানেক আগে প্রায় একই ধরনের হামলার শিকার হন সাংবাদিক আবুল কালাম মামুন। তিনি এখনো সম্পুর্ণ সুস্থ হয়ে উঠেননি।
স্থানীয় সাংবাদিক লুৎফুর রহমান বাবুর কাছ থেকে জানা যায়, প্যারিসের সেইন্ট ডেনিস, স্থা, ক্যাথসিমা অভারভিলাসহ কয়েকটি স্থানে এই হামলাগুলো বেশী ঘটছে।
এ ব্যাপারে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইত্তেফাক/নূহু
