বরিশাল নগরী থেকে রবিবার বিপুল পরিমান জিহাদি বই ও গুলি ভর্তি আগ্নেয়াস্ত্রসহ এক জেএমবি সদস্যকে আটক করেছে র্যাব। আটককৃত আতিকুর রহমান শাওন (২৪) জেএমবির সামরিক শাখার সদস্য বলে জানা গেছে।
আতিকুর রহমান বরগুনা সদর উপজেলার তালাভাঙা রায়ভোগ এলাকার মৃত গোলাম কবির মাতব্বরের ছেলে।
জানা গেছে, নগরীর জিয়া সড়ক এলাকার একতা স্মরণী এলাকায় অভিযান চালালে বিদেশি পিস্তল, ২টি খালি ম্যাগজিন, ৬টি পিস্তলের গুলি, ৩৫৫টি বিভিন্ন জিহাদি লিফলেট এবং বিপুল পরিমান নিষিদ্ধ ঘোষিত ইসলামী জিহাদি বইসহ আতিকুর রহমান শাওনকে আটক করা হয়।
রবিবার রাতে কোতোয়ালি মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, র্যাব-৮ এর ডিএডি মনিরুজ্জামান বাদী হয়ে কোতোয়ালি থানায় আতিকুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/আরকেজি
