কুচকাওয়াজে হামলার প্রতিশোধ নিল ইরান

আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৯:৩০
ইরানের রেভুলুশনারি গার্ড জানিয়েছে ২২ সেপ্টেম্বরে ইরানের সামরিক কুচকাওয়াজে হামলার ঘটনার মূল নায়ককে উদ্দেশ্য করে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এ হামলায় ‘অনেক সন্ত্রাসী’র মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে ইরানি বাহিনীটি। বিবিসি।
 
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ক্ষেপণাস্ত্রটি আলবু কামাল নামক সীমান্ত শহরের কাছাকাছি গিয়ে পড়ে। এলাকাটি ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত এলাকা।
 
গেল ২২ সেপ্টেম্বর ইরানের আহভাজ শহরে ইরানের সামরিক কুচকাওয়াজে বন্দুকধারীরা হামলা চালায়। এতে ২৫ জন নিহত হয়। আইএস ও আরব বিচ্ছিন্নতাবাদীরা এ হামলার দায় স্বীকার করে।
 
তবে তেহরানের দাবি, হামলাকারী বিচ্ছিন্নতাবাদীরা উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের মিত্রদের মদদপুষ্ট। তবে এ দাবিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।
 
ইত্তেফাক/টিএস