আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের প্রতি সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কোন আনুগত্য নেই। যার কারণে তিনি বিদেশে বসে সবৈব মিথ্যা কথা বলছেন। দেশে আসলে মামলার সম্মুখীন হতে হবে এ কারণে বিদেশে রাজৈনৈতিক আশ্রয় চেয়েছেন।
মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিদেশ থেকে সিনহাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘ফিরিয়ে আনার প্রক্রিয়া যেটা বলছেন, সেটা আদালতের মাধ্যমে হবে, মামলা যখন চলবে। সেটুকু আমি বলতে পারি।
ইত্তেফাক/আরকেজি
