মহাত্মা গান্ধীকে কংগ্রেসনাল গোল্ড মেডেল দেওয়ার প্রস্তাব মার্কিন কংগ্রেসে

আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ০৩:০৩
ভারতের জাতির জনক এবং বিশ্বে অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীকে মরোণত্তর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক কংগ্রেসনাল গোল্ড মেডেল দেওয়ার একটি প্রস্তাব মার্কিন কংগ্রেসে উঠেছে। প্রস্তাবটি দিয়েছেন মার্কিন কংগ্রেসের ছয়জন প্রতিনিধি।
 
যে ৬ জন জনপ্রতিনিধি এই প্রস্তাব দিয়েছেন তাদের দাবি, গান্ধীকে এই বিরল সম্মান দেওয়ার মাধ্যমে গোটা বিশ্বে অহিংসা এবং সত্যাগ্রহের আদর্শ ছড়িয়ে দিতে চান তারা। মার্কিন কংগ্রেসে প্রস্তাবটি পেশ করেন ক্যারোলিন মালোনি নামে নিউ ইয়র্কের এক কংগ্রেসম্যান। তার প্রস্তাব সমর্থন করেন চারজন ইন্দো-মার্কিন কংগ্রেসম্যান। -ইকোনোমিক টাইমস
 
ইত্তেফাক/আরকেজি