কাউন্সিল, অস্ট্রেলিয়ার সাহায্যার্থে সিডনিতে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে এক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে এ বছরের ১৮ আগস্ট। সিডনিতে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সায়েন্স থিয়েটারে অনুষ্ঠিত ‘জলসা’ নামের এ সংগীত সন্ধ্যাটি আয়োজন করে পথ প্রোডাকশন। শুভজিৎ ভৌমিকের সাবলীল সঞ্চালনায় স্থানীয় শিল্পীদের নিয়ে এই সংগীতানুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা ৭টা ৩০মিনিটে। নতুন-পুরোনো বিভিন্ন সময়ের নানা গানের সমন্বয়ে অনুষ্ঠানটি সাজানো হয়।
স্থানীয় শিল্পীদের মধ্যে গান গেয়েছেন নাহিদ রূপসা, নাবিলা স্রোতস্বিনী, পলাশ বসাক, তামিমা শাহরিন, এঞ্জেলা চুমকি হালদার, শ্বেতা শর্মা, নিজাম উদ্দিন উজ্জ্বল, নিলাদ্রি চক্রবর্তী, জিয়াউল ইসলাম তমাল ও আহমেদ ইমন ফেরদৌস।
শিল্পীদের সঙ্গে যন্ত্র সঙ্গীত পরিবেশন করেছেন তপন ডি কোস্টা (লিড গিটার), জিয়াউল ইসলাম তমাল (তবলা), দীপন অধিকারী (বেস গিটার) শামস আরেফিন শাওন (ড্রামস), আহমেদ ইমন ফেরদৌস (রিদম গিটার) জেনিথ চাই (চেলো), জ্যাকি কিং (সাক্সোফোন), নিলাদ্রি চক্রবর্তী (কি বোর্ড), ইয়াসির পারভেজ মিহির (শব্দ নিয়ন্ত্রণ)। অনুষ্ঠানে পরিবেশিত গান গুলির মিউজিক রি-কম্পোজিশন এবং সঙ্গীত পরিচালনা করেছেন নিজাম উদ্দিন উজ্জ্বল।
IMG0
পথ প্রোডাকশনের অনুষ্ঠানের দায়িত্বে থাকা সাকিব ইফতেখার জানান, স্থানীয় বাংলাদেশি শিল্পী ও বাংলাদেশিদের মধ্যে পারস্পারিক যোগাযোগ ও ভবিষ্যৎ আয়োজনের দ্বার উন্মোচন করার লক্ষেই জলসার আয়োজন। স্থানীয় শিল্পীরা মঞ্চে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ থেকে যাতে বঞ্চিত না হয় এবং প্রবাসী বাঙালির যেন দেশীয় সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করার সুযোগ পায় সে ব্যাপারে পথ প্রোডাকশন ভূমিকা রাখতে চায়।
তিনি আরও জানান, এ অনুষ্ঠানের লভ্যাংশ অস্ট্রেলিয়ার ক্যানসার কাউন্সিলের তহবিলে দান করা হবে। উল্লেখ্য, পথ প্রোডাকশন সিডনিতে গত ৯ বছর ধরে নানা সাংস্কৃতিক পরিবেশনায় প্রবাসী বাংলাদেশিদের অভূতপূর্ব সারা জাগিয়েছে। জলসার যন্ত্রসংগীত ও চমৎকার আলোকসজ্জাও ছিল উল্লেখ করার মতো। অনুষ্ঠানটির অন-লাইন টিকেট ব্যবস্থাপনায় ছিল দেশি ইভেন্ট এবং আপ্যায়নে ফুসকা হাউজ। সর্বোপরি, দর্শকদের মতে স্থানীয় শিল্পীরা জলসায় প্রবাসীদের একটি মনমুগ্ধকর সন্ধ্যা উপহার দিয়েছে।
ইত্তেফাক/কেকে
