উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচে জয়ের ধারায় আছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। বুধবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-১ গোলে ক্লাব ব্রাগকে এবং ডর্টমুন্ড ৩-০ গোলে মোনাকোকে হারিয়েছে।
এতে টানা দুই ম্যাচ জিতে সমান ছয় পয়েন্ট করে অর্জন করেছে অ্যাটলেটিকো ও ডর্টমুন্ড। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ডর্টমুন্ড রয়েছে শীর্ষে।
ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষে জোড়া গোল করেছেন অ্যান্টনি গ্রিজম্যান। ২৮ মিনিটে গোলের সূচনা করেন গ্রিজম্যান। ৩৯ মিনিটে গ্রোয়েনেভেলডের গোলে সমতায় ফেরে ব্রাগ। পরে ৬৭ মিনিটে গ্রিজম্যান ও যোগ করা সময়ে কোকের গোলের সুবাদে ৩-১ গোলে জয় পায় অ্যাটলেটিকো।
অপরদিকে ঘরের মাঠে মোনাকোর বিপক্ষে প্রথমার্ধে গোলশূন্য ছিল বরুসিয়ার ম্যাচ। তবে দ্বিতীয়ার্ধে লারসেন, আলসাসের ও রেওসের গোলে ৩-০ গোলের বড় জয় পায় বরুসিয়া।
ইত্তেফাক/কেআই
