ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ একের পর এক রেকর্ড গড়ছে। বাংলাদেশ এখন আর ভিক্ষুকের জাতি নয়, বাংলাদেশ আজ বিশ্বের দরবারে সম্মানী জাতি। এটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়। তাই দেশের স্বার্থে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।’
বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা অডিটোরিয়াম ভবন ও উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের মেঘনা পাড়ে পর্যটন কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্বোধকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার সাধারণ মানুষের ভাগ্য নিয়ে তামশা করেছে। আর বর্তমান সরকার সে সকল মানুষের ভাগ্যনোন্নয়নে কাজ করছে। মানুষ এখন বুঝতে পেরেছে দেশের জন্য একমাত্র আওয়ামীলীগ সরকারই প্রয়োজন।’
এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুণ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, এলজিইডি কর্মকর্তা ফোরকান সিকাদার প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
