মোহনগঞ্জে উন্নয়ন মেলা উদ্বোধন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৭:৪৬
নেত্রকোনার মোহনগঞ্জে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৮ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন।    
 
ইউএনও মো. মেহেদী মাহমুদ আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল, এপিএস তোফায়েল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. নূরুজ্জামান। 
 
ইত্তেফাক/জেডএইচ