মনোহরদীতে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৭:৪৭
বৃহস্পতিবার হতে মনোহরদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা। উন্নয়েনের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে মনোহরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে এই মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী দিনে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান  সড়কগুলো প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার তারিক হাসান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সসংদ সদস্য এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আস সাদিক জামান, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন প্রমুখ।
 
মেলায় উপজেলার সরকারী বে-সরকারী ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান সমূহের স্টলগুলোতে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরা হয়।
 
ইত্তেফাক/নূহু