নির্দিষ্ট সময়ে ব্যাংকে জামানতের টাকা জমা দিতে ব্যর্থ হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিসিএল) পাঁচ দল। একমাত্র লাহোর কালান্দারস দলটি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমা দেয়। খবর দ্য ডনের।
ডনের ওই প্রতিবেদনে বলা হয়, নতুন মৌসুমে পাকিস্তান সুপার লীগ শুরু করার জন্য দলগুলোকে জামানতের টাকা জমা দিতে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ জন্য কয়েক মাস সময় দেওয়া হয় দল গুলোকে। কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও একটি দল বাদে বাকি ৫টি দলই জামানতের টাকা দিতে ব্যর্থ হয়।
টাকা দিতে ব্যর্থ হওয়া দলগুলোর মধ্যে আছে, ইসলামাবাদ ইউনাইটেড, পেশোয়ার জালমি, কোয়েটা গ্লাডিয়েটরস, মুলতান সুলতানস এবং করাচি কিংস। একমাত্র লাহোর কালান্দারস দলটি নির্দিষ্ট সময়ের মধ্যে জামানতের টাকা দিতে সফল হয়।
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ইত্তেফাক/এসআর
