প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে অপ্রতিরোধ্য উন্নয়ন হচ্ছে, গোটা বিশ্বে শেখ হাসিনা আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছেন। বিশ্ব নেতারা গবেষণা করছেন সীমিত সম্পদ দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কীভাবে এতো অল্প সময়ে বিস্তর উন্নয়ন সম্ভব হচ্ছে।
বৃহস্পতিবার বিকেল চারটায় দিনাজপুরের ফুলবাড়িতে `উন্নয়নের অগ্রযাত্রায়-অদম্য বাংলাদেশ' শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার থাকলে দেশে উন্নয়ন হয়, বীর মুক্তিযোদ্ধারা ভাতা পায়, বিধবারা ভাতা পায়, গর্ভবতী মায়ের ভাতা পায়, প্রতিবন্ধীরা ভাতা পায়, আদিবাসী শিক্ষার্থীরা ভাতা পায়, শিক্ষার্থীরা বিনামূল্যে বই পায়, গৃহহীনরা গৃহ পায়। শেখ হাসিনার নেতৃত্বে দেশের অপ্রতিরোধ্য উন্নয়নকে অব্যাহত রাখতে আগামীর জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান মন্ত্রী।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা চত্বরে বিকেল চারটায় উন্নয়ন মেলার উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম রেজাউর রহমান পিএসসি, ফুলবাড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ ও সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এনামুল হক, উপজেলা প্রকৌশলী মো. শহিদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ
