জাবিতে ছাত্রলীগের ১০ নেতাকর্মী বহিষ্কার

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ২৩:৩২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল ও আল বেরুনী হলের ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ১০ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ও শোকজ করা হয়েছে। তারা উভয় হলের ছাত্র।
 
বৃহস্পতিবার শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়েছে, গত মঙ্গলবার মীর মশাররফ হোসেন হল ও আল বেরুনী হলের মধ্যে অনাকাঙ্খিত ঘটনা প্রেক্ষিতে ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১০জন ছাত্রলীগ নেতাকর্মীকে ১মাসের জন্য বষ্কিারের সুপারিশ করা হল। একই সঙ্গে কেন তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার জন্য এক সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি