তারকা বচন

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৯:০৯

পরবর্তী প্রজন্ম আমাদের গান বহন করে চলেছে, এটা আমার জন্য অনেক আনন্দের ব্যাপার। উত্তরাধিকার তৈরি হচ্ছে। এটা যেমন আমাদের জন্য আনন্দের, তেমনি তরুণ প্রজন্মের কাছেও গৌরবের। তবে যেটাই করুন, সেটা মন দিয়ে, দেশপ্রেম দিয়ে করতে হবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা সাংস্কৃতিক পরিমণ্ডলে যতটুকু এগিয়েছি তাতে অসংখ্য মানুষের অংশগ্রহণ আছে।

আগে আমাদের গান পয়সা খরচ করে শুনতেন দর্শকরা। এখন পয়সা খরচ করে গান ও মিউজিক ভিডিও তৈরি করে আবার বুস্ট করতে হয়। এই বিশ্বায়নের যুগে প্রতিযোগিতাও কম নয়। সারাবিশ্বের গানের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই যা কিছুই করা হোক, সেটা বুঝে শুনে করা উচিত। ভালো হলে অবশ্যই মানুষ সেটা মনে রাখবে। শুধু বাণিজ্যিক বিষয় না দেখে দেশপ্রেম ও সৃষ্টিশীলতার দিকে নজর দিতে হবে। তা হলে এক সময় না এক সময় বের হয়ে আসবে। মোট কথা, সময়কে সময় দিতে হবে।

 

নিজের গান ও বিশ্বের সাথে তাল মিলিয়ে সঙ্গীত চর্চা প্রসঙ্গে

সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিত্