দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৭টা ও রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মান অভিমান’। জেন অস্টেন রচিত প্রাইড অ্যান্ড প্রেজুডিস-এর অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য নাসিমুল হাসান ও সংলাপ করেছেন সরোয়ার সৈকত। আশিশ কুমার রায়ের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, রোজী সিদ্দিকী, তোফা হাসান, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসাসহ অনেকে।
মধ্যবিত্ত পরিবারের রানুকে ভালোবাসে শিল্পপতি রাহাত। সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় রাহাতের বিত্তশালী বন্ধু ফরহাদ। দাম্ভিক ফরহাদের মতে, গরীব আর ধনীর ভালোবাসা নাটক সিনেমায় মানালেও বাস্তবে অসম্ভব। রানুর বোন বীথি বিশ্বাস করে ভালোবাসা দিয়ে সব অসম্ভবকে জয় করা যায়।
