মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত সুপ্রিম কোর্টের বিচারক ব্রেট কাভানাহ’র বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছে কয়েকশ’ মানুষ। তাদের মধ্য থেকে ৩০২ জন নারী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসঙ্গত, বিক্ষোভকারীদের অধিকাংশই নারী।
গ্রেপ্তারকৃত বিক্ষোভকারীদের মধ্যে কমেডিয়ান অ্যামি শুমার ও মডেল এমিলি রাতাজকওস্কি-ও রয়েছেন।
একাধিক যৌন হামলার অভিযোগে কাভানাহ’র মনোনয়ন নিশ্চিতকরণ আটকে আছে। এর মধ্যে একটি অভিযোগ নিয়ে তদন্ত করেছে এফবিআই। রিপাবলিকানরা বিক্ষোভের আগ দিয়ে এক ঘোষণায় জানিয়েছে, তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন কাভানাহ। তবে ডেমোক্র্যাটরা জানিয়েছে, হোয়াইট হাউজ তদন্তের সময়সীমা পাঁচ দিনে সীমিত করে দেওয়ায় তদন্তটি অসম্পূর্ণ রয়ে গেছে।
স্থানীয় সময় আজ শুক্রবার কাভানাহ’র মনোনয়ন নিশ্চিত করতে ভোট দেওয়ার কথা রয়েছে সিনেটের। -বিবিসি
ইত্তেফাক/ জেআর
