ব্রাহ্মণবাড়িয়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ আটক ৩

আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৮:৪০
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকায় পুলিশের সাথে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হল- ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল বাসার, জেলা যুবদলের সহ-সভাপতি শাহিন, গোকর্ণ ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতিকে আটক করেছে।
 
জানা গছে, বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলসহ দলের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার মানববন্ধন কর্মসূচির ডাক দেয় জেলা বিএনপি। মানববন্ধনে আসা দলীয় নেতাকর্মীদের বাধা প্রদান করলে পুলিশ ও বিএনপি’র কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকায় পুলিশের সাথে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের সাথে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে রেললাইনের পাথর নিক্ষেপ করে বিক্ষুব্ধরা নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল বাসার, জেলা যুবদলের সহ সভাপতি শাহিন, গোকর্ণ ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতিকে আটক করে।
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির জানান, মানববন্ধনের নামে বিএনপি কতিপয় সদস্য রাস্তায় দাঁড়িয়ে বিশৃঙ্খলার চেষ্টা করেছিল। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। মানববন্ধন কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
 
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে আদালত জেল হাজতে প্রেরণের পরদিন জেলা বিএনপি শুক্রবার মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়।
 
ইত্তেফাক/বিএএফ