ট্রাম্পের পায়ে টয়লেট পেপার, ভিডিও ভাইরাল

আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ২০:১২
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন কাজের জন্য প্রায় প্রতিনিয়ত খবরের আলোচনায় উঠে আসেন। তবে এবার ট্রাম্পের পায়ে লেগে থাকা টয়লেট পেপারের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়।
 
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ট্রাম্প গতকাল (বৃহস্পতিবার) মিনিয়াপলিস-সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দর হেঁটে একটি বিমানে উঠছিলেন। তখন ট্রাম্পের বাম পায়ে দেখা যায় সাদা রঙয়ের টয়লেট পেপার লেগে আছে। ওই ভাবেই তিনি বিমানে উঠছেন।
 
ট্রাম্পের এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পরলে মুহূর্তেই তা ভাইরাল হয়। কয়েক লক্ষাধিক মানুষ এ ভিডিও দেখেন।
 
টুইটারে অনেকে এ ভিডিও সম্পর্কে মন্তব্য করেন। কেউ বলেন, ট্রাম্পের আর কোন বন্ধু নেই। কেউ লিখে্‌ ট্রাম্পের যত্ন নেওয়ার মত আর বোধহয় কেউ নেই।
কেউ আবার এ ভিডিও ধারণকারীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমায় আজকের দিনে হাসানোর জন্য ধন্যবাদ। সূত্র : রয়টার্স, এনডিটিভি
 
 
ইত্তেফাক/এসআর