ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হল 'বাংলাদেশ উন্নয়ন মেলা-২০১৮'। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এ উন্নয়ন মেলার আয়োজন করে।
মেলায় শেখ হাসিনার নেতৃত্বে করা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড দেখানো হয়। এছাড়া ভিডিওয়ের মাধ্যেমে বাংলাদেশের ১০ টি মেগা প্রজেক্টের কাজ প্রদর্শন করা হয়।
মেলায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাস্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন অতিথিদের স্বাগত জানান। তিনি এক বিবৃতি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা তুলে ধরেন।
এ মেলায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দূতাবাসের কূটনীতিবিদ, বিশ্ব ব্যাংক, আমেরিকার ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ীরা ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইত্তেফাক/এসআর
