কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রধানশিক্ষক নিহত

আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৪:৩৬
কিশোরগঞ্জের কটিয়দী উপজেলার নওবাড়িয়া নামকস্থানে শনিবার সকালে সিএনজি চালিত অটোরিকশা উল্টে একজন নিহত ও শিশুসহ ২জন গুরুতর আহত হন। নিহত শাহ মো. আমানউল্লাহ (৫৫) নিকলী উপজেলার আলিয়াপাড়া এবি নূর জাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জ শহরের চর শোলাকিয়া এলাকায়।
 
সকাল সাড়ে আটটার দিকে শাহ মো. আমানউল্লাহ শহরের বাসা থেকে অটোরিকশাযোগে নিকলী যাচ্ছিলেন। পথে রাস্তা পার হওয়ার সময় শিশুকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনার শিকার হন। এসময় আহত সজল কুরী (৪৫) ও নোভা আক্তারকে (৫) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
গচিহাটা তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, অটোরচালক শামীমকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি