সাতক্ষীরায় জামায়াত কর্মীসহ ৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়া থানা থেকে ৯ জন, তালা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ৫ জন, শ্যামনগর থানা থেকে ১৯ জন, আশাশুনি থানা থেকে ৯ জন, দেবহাটা থানা থেকে ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, সাতক্ষীরায় বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/বিএএফ
