সালাম ফারুক
উড়ছে মশা চতুর্দিকে
বসছে এসে গায়ে।
দিচ্ছি জোরে করতালি
সামনে-ডানে-বাঁয়ে।
সুযোগ বুঝে হুল ফুটিয়ে
করছে করুণ দশা,
যায় ছড়িয়ে রোগজীবাণু
দিয়ে শরীর চষা!
ঘরের কোণে কয়েল জ্বলে
ধোঁয়ার ছড়াছড়ি,
তার ওপরই খেলছে মশা
দিচ্ছে গড়াগড়ি।
ঢাকা যেন মশার শহর
মশা রাজা মশাই,
তার আদেশে নিজের গালে
হাত দুখানা বসাই।
