সিডনিতে কঞ্জুস’র দ্বিতীয় মঞ্চায়ন

আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৭:২৩
অস্ট্রেলিয়ার সিডনির ব্রায়ান ব্রাউন থিয়েটারে দ্বিতীয়বারের মতো মঞ্চায়িত হলো ফরাসী নাট্যকার মলিয়্যরের স্যাটায়ারধর্মী হাসির নাটক ‘দ্য মাইজার’ অবলম্বনে ‘কঞ্জুস’। 
 
‘বাঙলা নাটকের শাশ্বত সুর ছড়িয়ে দাও বহুদূর’- এই শ্লোগানে গত ৩০ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যাটি ছিল নাট্য প্রেমীদের এক মিলন মেলা।
 
কঞ্জুস নাটকটি বাংলা অনুবাদ করেছেন তারিক আনাম খান। শাহীন শাহনেওয়াজের নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাসহুদা জামান ছবি, অরিজিত বড়ুয়া শাওন, মোহাম্মদ খান তুষার, ওয়াসিফ আহমেদ শুভ, শাহীন শাহনেওয়াজ, আফসানা রুচি, রনি জুবায়ের, তানিম মান্নান, শাহীন আক্তার স্বর্ণা, মেহবুব রানা হিলোল, শিরিন আক্তার ও সাদিয়া শাখাওয়াত।
 
নাটকটির প্রদর্শনী শেষে সিডনির নাট্যপ্রেমীরা বলেন, প্রবাসী জীবনের শত প্রতিকূলতা অতিক্রম করে নাটকটির সফল মঞ্চায়ন একটি মাইলফলক। তারা ভবিষ্যতে সখের থিয়েটারের কাছে আরও নতুন নতুন প্রযোজনা দেখতে আশাবাদী। 
 
উল্লেখ্য, সখের থিয়েটার পরিবেশিত কঞ্জুস নাটকটির প্রথম প্রদর্শনীও ছিলো দর্শক নন্দিত ও সাফল্যমণ্ডিত। 
IMG0
ইত্তেফাক/জেডএইচ