দূর্গাপুজার অগ্রিম শুভেচ্ছা জানালেন ভারতীয় হাইকমিশনার

আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৮:৪৬
বাংলাদেশের মানুষকে দূর্গাপুজার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। রবিবার বরিশালের উজিরপুরে তারাবাড়ি শক্তিপীঠ মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।
 
শ্রিংলা বলেন, ‘দুর্গাপূজার আর বেশি দেরী নেই। আমি আপনাদের সবাইকে ও আপনাদের আত্মীয়, বন্ধু, পরিজনদের দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের সাথে এখানে দেখা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ধর্ম যার যার, উৎসব সবার’ কথাটি উদ্ধৃত করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমরা সবাই আমাদের উৎসবগুলো একত্রে উদযাপন করি।’
IMG0
বরিশালের উজিরপুরে বরিশালের উজিরপুরে তারাবাড়ি শক্তিপীঠ মন্দিরে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা
 
শেষে বাংলাদেশ ও ভারতের জন্য শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন শ্রিংলা।
 
উজিরপুর থেকে বানারীপাড়ায় শের-ই-বাংলা ফাউন্ডেশনে যান ভারতীয় হাইকমিশনার। সেখানে শের-ই-বাংলা জাদুঘর পরিদর্শন করেন তিনি।পরে এক অনুষ্ঠানে উপমহাদেশের মানুষের জন্য শের-ই-বাংলা  একে ফজলুল হকের অবদান স্মরণ করেন শ্রিংলা।
 
ইত্তেফাক/টিএস