সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ন্যাশনাল ট্রাভেলস পরিবহনের একটি বাস থেকে ২০৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে উল্লাপাড়ার হাটিকুমরুল গোল চত্বরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- রাজশাহীর করনাহারের আকরাম আলীর ছেলে মো. টনি (৩২) ও গোদাগারির বালিয়াডাঙ্গা গ্রামের শাহাবুল ইসলামের ছেলে মো. আরিফ (৩৪)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাসে দুই মাদক ব্যবসায়ী লাল শাকের কয়েকটি বস্তার মধ্যে এসব ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন। বস্তাগুলো কোচের ছাদে নেওয়া হচ্ছিল। হাটিকুমরুল গোল চত্বরে পুলিশ এই কোচ থেকে এসব মাদকসহ ব্যবসায়ী ২ জনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে সলংগা থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
