২০০৫ সালের পর প্রথমবার অনুষ্ঠিত কাশ্মীরের স্থানীয় সরকার নির্বাচনে মাত্র ভোট দিয়েছেন মাত্র ৮.৩% ভোটার। যা সর্বনিম্ন ভোট পড়ার রেকর্ড। আল-জাজিরা, টাইমস অব ইন্ডিয়া।
এ নির্বাচন বয়কট করেছে কাশ্মীরের ভারতপন্থী প্রধান দুই দল। একই সঙ্গে ভোটারদের হামলার হুমকি দিয়েছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপগুলো। ফলে মোতায়েন থাকা সাত লাখ সৈন্যের সঙ্গে আরও ৫০ হাজার আধা সামরিক সদস্য মোতায়েন করেও ১০ ভাগ ভোটারকে কেন্দ্রে আনতে সক্ষম হয়নি নির্বাচন কমিশন।
তবে এ অঞ্চলের বড় দুই দল ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্রেটিক পার্টি বয়কট করলেও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে।
বয়কটের কারণে ৭০ভাগ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না। ৫৯৮টি আসনের মধ্যে ভোটগ্রহণ হয়েছে কেবল ১৭৮ আসনে।
ইত্তেফাক/টিএস
