নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য পাঠশালা উদ্বোধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল। মঙ্গলবার বিকাল ৪টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) প্রাঙ্গণে পথশিশুদের স্কুল নামে পাঠশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রতিদিন বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষামূলক পাঠদান করানো হবে।
এ বিষয়ে জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, ‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নিরক্ষরমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন সেটার বাস্তবায়নে আমাদের এই প্রয়াস। আমরা শিশুদের প্রথমে সাক্ষরতা ও প্রাথমিক শিক্ষা প্রদান করব। এবং প্রতিদিন তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হবে।’
ইত্তেফাক/বিএএফ
