বাল্যবিবাহ নিরোধ উপলক্ষে বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেরা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।
সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন, র্যালি এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিনু পারভীন ও সমবায় কর্মকর্তা আমিনা পারভীন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
