মির্জাপুরে নাশকতার আশঙ্কায় গ্রেফতার ৫

আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ০৯:৪২
২১ আগস্ট গ্রেনেট হামলার রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
মঙ্গলবার রাতে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বুধবার মির্জাপুর থানা পুলিশ সুত্র জানিয়েছেন। 
 
গ্রেফতারকৃতরা হলেন- গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, বিএনপি নেতা মো. জুলহাস উদ্দিন, শ্রমিক দলের নেতা মো. হাবিবুর রহমান হাবিব, গোড়াই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন সিকদার ও যুবদলের নেতা মো. ফজলু মিয়া। 
 
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক মিজান সাংবাদিকদের বলেন, তাদের নামে বিভিন্ন অভিযোগ রয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় হচ্ছে আজ। রায়কে কেন্দ্র করে নামকতার আশঙ্কায় তাদের গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি