জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে স্বাস্থ্য বীমা চুক্তি সম্পাদন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন বিভাগ। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কার্যালয়ে চুক্তিটি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ল’ ফ্যাকাল্টি এবং ল’ অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্টের সকল ছাত্র-ছাত্রীর প্রত্যেকে বার্ষিক ৩০ হাজার টাকা পর্যন্ত হাসপাতাল চিকিত্সা বীমা সুবিধা এবং ৩ হাজার টাকা পর্যন্ত আউট পেশেন্ট চিকিত্সা বীমা সুবিধা ভোগ করবে। এ ছাড়াও প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি হেলথ কেয়ার কার্ড দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ল’ ফ্যাকাল্টির ডিন প্রফেসর বশির আহমেদ, ল’ এন্ড জাস্টিস ডিপার্টমেন্টের চেয়ারম্যান কে এম সাজ্জাদ মহাসীন এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নূরুজ্জামান চুক্তি স্বাক্ষর করেন। - প্রেস বিজ্ঞপ্তি
