পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ‘তিতলি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরো শক্তি সঞ্চয় করে বাংলাদেশ ও ভারত উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।
বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের এক বুলেটিনে জানানো হয়েছে, বুধবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৯৪৫ কি.মি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৯০০ কি.মি দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৮১৫ কি.মি দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৮১৫ কি.মি দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আট দেশের আবহাওয়া দপ্তর ও বিশ্ব আবহাওয়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্যানেলে ‘তিতলি’ নামটি প্রস্তাব করে পাকিস্তান। যার অর্থ প্রজাপতি।
ইত্তেফাক/জেডএইচ
