নওগাঁর সাপাহারে শামিম হোসেন (১৪) নামের এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছেন। ছেলের সন্ধান না পেয়ে মঙ্গলবার সাপাহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শামিমের বাবা মোকলেছুর রহমান। জিডি নং-৩২৯।
সাধারণ ডায়রি সূত্রে জানা গেছে, শামীম হোসেন সাপাহার উপজেলার শহিদুল পাড়া হাফেজিয়া মাদ্রাসায় গত রমজান মাসে ভর্তি হয়ে হাফেজ লাইনে লেখা পড়া করে আসছিল। গত ৪ অক্টোবর সে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে নিজ বাসা উপজেলার শাহাবাজপুর মাদ্রাসা পাড়ায় আসে। বাসায় দুই দিন থাকার পর গত ৬ অক্টোবর শনিবার বিকেলে ফের ওই মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা হন। শামিম দুই, তিন দিনেও মাদ্রাসায় না আসায় রবিবারে মাদ্রাসার সুপার নিখোঁজ শামিমের বাবার মোবাইলে ফোন করে জানায় যে, তার ছেলে কয়েকদিন যাবত মাদ্রাসায় আসেনি।
মাদ্রাসা সুপারের মোবাইলে কথা হওয়ার পর সম্ভব্য সকল আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে মঙ্গলবার সাপাহার থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। জিডি নং-৩২৯। কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তারা। মোবাইল নম্বর-০১৭৩৯-৬১৪৬২৯ সন্ধান দাতাকে পুরস্কৃত করা হবে বলেও বাবা মোকলেছুর রহমান ঘোষণা দিয়েছেন।
ইত্তেফাক/বিএএফ
