ইত্তেফাকের পাতায় সেই দিন

আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ২২:০৩
২১ আগস্ট, ২০০৪ সাল। বিকেল ৫টা ৪০ মিনিট।রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ। শেষ হলো হলো আওয়ামী লীগের সমাবেশ। ট্রাকের ওপর দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া শেষ করলেন সেই সময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। সমাবেশস্থলে ট্রাকের চারপাশে তখনো কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের ভিড়। ট্রাকের শেষ মাথায় মই লাগানো। নামার জন্য সেদিকে এগিয়ে গেলেন শেখ হাসিনা। তখনই বিকট শব্দ। একের পর এক বিস্ফোরিত হতে থাকল গ্রেনেড। বিস্ফোরণের শব্দ যখন থামল, তখন বোঝা গেল, এ কেবল নিছক শব্দ নয়, এ ছিল নারকীয় হত্যাযজ্ঞ। দেখা গেল গ্রেনেডের আঘাতে ছিন্নভিন্ন হয়ে পড়া মানুষের দেহ এবং তার ওপর দিয়ে জ্ঞানশূন্য মানুষের দিশেহারাভাবে ছুটে চলা।আহতদের শরীর থেকে ক্রমাগত রক্ত ঝরছিল।  
 
IMG0
 
চারদিকে যানবাহনে দাউদাউ করে আগুন জ্বলছে। রাস্তায় পড়ে আছে জমাট বাঁধা রক্ত, হতাহতদের শরীর থেকে বের হয়ে থাকা নাড়িভুঁড়ি, রক্তাক্ত দলীয় পতাকা-ব্যানার আর পরিত্যক্ত স্যান্ডেল। 
 
IMG1
 
ভয়াল এই হামলা প্রাণ কেড়ে নেয় ২২ জনের। তাদের মধ্যে ছিলেন তখনকার মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমান। এর বাইরে গ্রেনেডের স্প্লিন্টারে ক্ষতবিক্ষত হন কয়েক শ নেতাকর্মী, যার যন্ত্রণা তারা এখনো বয়ে চলেছেন।
 
IMG2
 
ঘটনার শুরু থেকে আজও দৈনিক ইত্তেফাক নানা সংবাদ ও আলোকচিত্র পাঠকের কাছে তুলে ধরছে।
 
ইত্তেফাক/কেকে