শোয়েব আখতার যেন একটু বেশিই বাস্তববাদী। নিজের দেশ হলে কি হবে, পাকিস্তানের শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন না কিংবদন্তি এই পেসার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড দলের সিরিয়াস না থাকার দুর্নাম আছে। তাদের বোলিংয়ে কিছুটা সমস্যা আছে। তবে দলটিকে পুরোপুরি ভারসাম্যপূর্ণই মনে হচ্ছে। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তবে আমি বলব ইংল্যান্ডই বিশ্বকাপ জিতবে। আমার মনে হয় পাকিস্তান সেমিতে খেলার বড় দাবিদার হবে।’ পাকিস্তান দলে মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকের মতো অভিজ্ঞদের শেষ বিশ্বকাপ। এই অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে শোয়েব আখতার বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে পাঁচজনের মতো অবসর নিতে যাচ্ছেন। তারা আরেকটি বিশ্বকাপ পাবেন না। তাই বিশ্বকাপে পারফর্ম করার বড় একটা চাপ থাকবে তাদের ওপর।’
