ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ দুটি অভিযানে ৫ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেরা হলেন দুলাল (৫৪), আবুল কালাম (৫৫), রুহুল আমিন (২৪), লালু মাঝি (৫০) এবং মঞ্জু (২৫)। এরা সবাই বোরহানউদ্দিন উপজেলার জেলে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন জানান, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দুসের নেতৃত্বে উপজেলা মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে বৃহস্পতিবার রাত ও শুক্রবার দিনের বেলায় স্থানীয় তেতুলিয়া নদীতে দুটি অভিযান পরিচালনা করা হয়। শুক্রবারের অভিযানে সময় মা ইলিশ ধরার অপরাধে সাচড়া ইউনিয়নে আজিজুলের ছেলে দুলাল, আব্দুল খালেকের ছেলে আবুল কালাম এবং শফিউলের ছেলে রুহুল আমিনকে আটক করা হয়।
অন্যদিকে বৃহস্পতিবার রাতে মাছ বিক্রয়ের অপরাধে মঞ্জু ও লালু মাঝিকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দুস শুক্রবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুলাল (৫৪), আবুল কালাম (৫৫) রুহুল আমিন (২৪) মঞ্জু এবং লালু মাঝিকে ১বছর কারাদণ্ড দেন।
ইত্তেফাক/নূহু
