সিলেট অফিস
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের অদূরবর্তী ব্রাহ্মণগ্রাম থেকে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করা হয়। গ্রামের নাট্যকর্মী মনোজ দত্তের বাড়ি থেকে প্রাণীটি মঙ্গলবার রাতে আটক করা হয়। পরে কালেঙ্গা বিটের বন কর্মকর্তাকে জানানো হলে তারা প্রাণীটি নিয়ে যান।
ওইদিন সন্ধ্যায় নাট্যকর্মী মনোজ দত্তের ঘরের সিলিং ভেঙে ঘরের মধ্যে পড়ে যায় গন্ধগোকুলটি। প্রথমে পরিবারের লোকজন ভয় পেলেও পরে কৌশলে গন্ধগোকুলটি আটকে রাখা হয়। পরে মৌলভীবাজার কালেঙ্গা বিটের বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সেটিকে উদ্ধার করে নিয়ে যান। বন কর্মকর্তা আনিসুজ্জামান জানান, বিরল প্রজাতির গন্ধগোকুল প্রাণীটি বনে অবমুক্ত করা হবে।
