রামগতিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২১:৪৮

 রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগতিতে জসিমউদ্দিন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের রব রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জসিম রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিক্ষাগ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। গত বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। রামগতি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইউসুফ আলী জানান, জসিম দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। মঙ্গলবার রাতে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতে-নাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় জসিমকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।