চন্দনাইশে যুবলীগ নেতার বিরুদ্ধে অস্ত্র মামলা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২১:৪৯

২টি এলজি ও ৪টি সীসা কার্তুজ জব্দ

 চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চৌধুরীপাড়া থেকে মাটির নিচে পুঁতে রাখা দুটি এলজি ও চারটি সীসা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার এ ঘটনায় যুবলীগ নেতা ইয়াছিন আরাফাত চৌধুরীর (৩৭)  বিরুদ্ধে চন্দনাইশ থানায় ১৮৭৮ সনের অস্ত্র আইন (সংশোধনী) মামলা দায়ের করা হয়েছে। যার নং-২৩। বিগত ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র দখল করতে গিয়ে ফরহাদ (২৫) নামের এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হওয়ায় ঘটনায় দায়েরকৃত মামলা আসামি যুবলীগ নেতা ইয়াছিন আরাফাত চৌধুরীকে ঢাকার মিরপুর থেকে আটক করে ডিবি পুলিশ। পরে আদালত থেকে দুইদিনের রিমান্ডে তার স্বীকারোক্তি মতে, পুলিশ চন্দনাইশ চৌধুরীপাড়াস্থ  নিজ বাড়ির ল্যাট্রিনের পাশে মাটির নিচে পুঁতে রাখা ওই অস্ত্র উদ্ধার করেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী ঘটনাটি নিশ্চিত করেন।