লক্ষ্মীপুর প্রতিনিধি
মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হওয়ার পথে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার বিস্তীর্ণ এলাকা। মেঘনার ভাঙন রোধের দাবিতে বুধবার কমলনগর উপজেলার মাতাব্বরহাট এলাকায় মেঘনা নদীর পাড়ে মানববন্ধন করে ভাঙনকবলিত স্থানীয় কয়েক হাজার মানুষ।
মানববন্ধনের আয়োজন করে কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সময় বক্তব্য রাখেন, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মো. শামছুল আলম, কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব প্রমুখ।
