এন‌ডি‌পির খন্দকার গোলাম মোর্ত্তজা বহিষ্কার: নতুন চেয়ারম্যান আব্দুল মুকাদ্দিম

আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ০১:৫৮
খন্দকার গোলাম মোর্ত্তজাকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করাহয়ে‌ছে। দল‌টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও অন্যতম নেতা মোঃ আব্দুল মুকাদ্দিমকে নতুন চেয়ারম্যান মনোনীত করা হ‌য়ে‌ছে। একই স‌ঙ্গে কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মোঃ ওসমান গণি পাটোওয়ারীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়ে‌ছে। 
 
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দল ও ২০ দলীয়জোটঃ
বিরোধী কার্যকলাপ এবং সবশেষে জোট ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করার কারণে গতকাল মঙ্গলবার রাতে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির এক বৈঠকে গঠনতন্ত্রের ৫৭ (ক) (খ) (গ) (ঘ) ধারা মোতাবেক সর্বসম্মতিক্রমেএই সিদ্ধান্ত নেওয়া হয়। 
 
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ ওসমান গণি পাটোওয়ারী এক বিবৃতিতে এই সিদ্ধা‌ন্তের কথা জানান। বিবৃ‌তি‌তে তি‌নি ব‌লেন, ইতিপূর্বে জোট ও সংগঠনবিরোধী কার্যক্রমের জন্য ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসাকে দল থেকে বহিষ্কার করা হ‌য়। 
 
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও তার অঙ্গ সংগঠনসমূহকে এবং ২০ দলীয় জোটসহ সংশ্লিষ্ট সকলকে এখন থেকে দ‌লের চেয়ারম্যান হিসাবে মোঃ আব্দুল মুকাদ্দিমের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন প্রচার সম্পাদক মোঃ জিয়াউল হক।
 
প্রসঙ্গত, এন‌ডি‌পির একাংশের চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা গতকাল সংবাদ সম্মেলন করে ২০দলীয় জোট থেকে বের হয়ে যান।
 
এদিকে আজ ন্যাপের কমিটি পুনর্গঠিত হবে বলে জানা গেছে।
 
ইত্তেফাক/নূহু